বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) দেশের শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষাতথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, সংরক্ষণ, বিতরণ ও প্রচারের একমাত্র সরকারি সংস্থা।১৯৭৬-৭৭ অর্থ বৎসরে শিক্ষা মন্ত্রণালয়ের সংযুক্ত দপ্তর হিসাবে সংস্থাটি কাজ শুরু করে। পরবর্তীতে সংস্থাটি শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক উন্নয়নের সাথে সম্পৃক্ত হয়ে শিক্ষাতথ্য বিনির্মাণ ও সরবরাহ করে জাতীয় ও আন্তজার্তিক সংস্থাসমূহের কাছে সমাদৃত হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি শিক্ষাতথ্য ও পরিসংখ্যান কার্যক্রম ছাড়াও শিক্ষা সেক্টরে আই.সি.টি. প্রশিক্ষন ও আই.সি.টি. শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা রাখছে। তারই অংশ হিসেবে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) ২০১৫ সাল থেকে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। কোরিয়া সরকারের Economic Development and Cooperation Fund (EDCF) এর আওতায় Exim Bank এর আর্থিক সহযোগিতায় শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ ও তৃণমূল পর্যায়ে ই-সেবা প্রদানসহ দেশের শিক্ষা ক্ষেত্রে আইসিটি শিক্ষা প্রসারের লক্ষ্যে ১২৫টি উপজেলাতে UITRCE নির্মাণ করা হয়েছে । বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ মার্চ, ২০১৫ একযোগে এ সেন্টারগুলো শুভ উদ্ভোধন করেন । তার পর থেকে এ সেন্টারগুলার কার্যক্রম পুরোদমে চলছে । দেশের সবগুলো উপজেলাতে সেন্টার স্থাপনের পরিকল্পনার আওতায় বর্তমানে ২য় পর্যায়ে ১৬০টি উপজেলাতে UITRCE নির্মাণের কার্যক্রম চলছে । ৩য় পর্যায়ে দেশের বাকি সবগুলো উপজেলাতে UITRCE স্থাপনের কাজ সম্পন্ন হবে । UITRCE সেন্টারগুলোতে একজন সহকারী প্রোগ্রামার, একজন কম্পিউটার অপারেটর ও একজন ল্যাব এসিস্ট্যান্ট পদ সৃজন করে জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । বর্তমানে UITRCE এর সবগুলা পদ রাজস্ব খাতে । এছাড়াও আউটসোর্সিং এর মাধ্যমে একজন নিরাপত্তা প্রহরী ও একজন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হয়েছে। প্রতিটি শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে যা আইসিটি পলিসি ২০০৯ এ উল্লেখ করা হয়েছে । এছাড়া দেশের সকল নাগরিককে একসেস টু ইনফরমেশন সুবিধা প্রদান করার কথাও বলা হয়েছে । এই সেন্টারটি বর্তমানে উপজেলা পর্যায়ের একটি অনন্য-সাধারণ স্থাপনা, ৪ তলা ভিত্তি সহ ২ তলা ভবন । এটি উপজেলা পর্যায়ে আইসিটি ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও আইসিটি শিক্ষার ক্ষেত্রে গুনগত মান বৃদ্ধিতে খুবই গুরুত্ত্বপূর্ন ভূমিকা পালন করে চলেছে । শিক্ষা ও আইসিটি সেক্টরে গুরুত্ত্বপূর্ন ভুমিকা পালনের মাধ্যমে এই “উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE)” গুলি সরকারের ভিশন – ২০২১, সাসটেইনএবল ডেভেলপমেন্ট গোলস – ২০৩০ (SDGs) ও রপকল্প – ২০৪১ বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে গুরুত্ত্বপূর্ন কাজ করছে । সর্বোপরি সোনার বাংলা গড়ার ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখতে পারে এই UITRCE সেন্টারগুলি ।
ভিশনমানসম্মত শিক্ষাতথ্য বিনির্মান ও আইসিটির মাধ্যমে দক্ষ জনশক্তি উন্নয়ন।
মিশনসমন্বিত শিক্ষাতথ্য ও পরিসংখ্যান বিনির্মান, ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা, আইসিটি প্রশিক্ষন ও আইসিটি শিক্ষা প্রসার ঘটিয়ে জাতীয় উন্নয়নে তথ্য ও তথ্যনির্ভর পরিকল্পনা নিশ্চিত করা এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা।
সিও পরিচিতিকম্পিউটার অপারেটর এর সংক্ষিপ্ত রূপ সিও। প্রথম ব্যাচ সিও ২০১৭ সালের ১ জুন ব্যানবেইসে যোগদান করে। পরবর্তীতে তাদেরকে বিভিন্ন উপজেলার ইউআইটিআরসিই সেন্টারগুলোতে পদায়ন দেয়া হয়। পর্যায়ক্রমে আরও সিও নিয়োগ দেয়া হয়।